দক্ষিণবঙ্গ

খেরুরের খেপি মায়ের নিরঞ্জন হল মহা ধুমধামে।

Thursday, October 31, 2019

/ by krishaksetu Bangla


আমিরুল ইসলামের রিপোর্ট
ভাতারের খেরুর গ্রামের খেপি মায়ের নিরঞ্জন হলো গতকাল রাত্রে মহাধুমধামে ।নিরঞ্জন যাত্রা কে ঘিরে ভাতারের বিভিন্ন এলাকার মানুষ জড়ো হয়েছিল খেরুর গ্রামে।
কয়েক হাজার মানুষ পূর্ব বর্ধমান বিভিন্ন ব্লক থেকে এসেছিল খেরুর গামে আকর্ষণীয় হিসেবে ছিল আতশবাজি

মায়ের মূর্তি থাকে এলোমেলো অগোছালো, খেপি মানুষের মতো। তাই মাকে এখানে খেপি মা রূপে আখ্যা দিয়েছেন এলাকার মানুষজন।

প্রশাসনের নজর ছিল চোখে পড়ার মতো। শান্ত শুষ্ট ভাবে মায়ের নিরঞ্জন হয়। মেতে ওঠে সিঁদুর খেলায়। 

খেরুর গ্রামের বাসিন্দা পাপাই পাশারী জানান খেপি মায়ের পূজা হয় মহাধুমধামে আমাদের গ্রামে সবথেকে বড় উৎসব হলো এই খেপি মায়ের পূজা। প্রচুর মানুষ এসেছিলেন বাইরে থেকে।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION