আমিরুল ইসলামের রিপোর্ট মঙ্গলকোট থেকে
কালী মন্দিরের পাশেই রয়েছে পীর বাবার মাজার শরীফ একদিকে যেমন কালী পূজা উপলক্ষে পূজা করা হয় পাশাপাশি মাজার শরীফে মিলাদ হয় এবং চাদর চড়ানো হয়। সকল সম্প্রদায়ের মানুষ আসেন এই কালিপূজা দেখতে ও মাজার শরীফের চাদর চরাতে ।আজ কয়েক হাজার মানুষ খিচুড়ি ভোগ খান এখানে ।গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ এক কাছে বসে খাওয়া দাওয়া করেন।
গোটা দেশ জুড়ে যখন সাম্প্রদায়িকতার নিয়ে প্রশ্ন উঠছে সেখানে অন্য রাস্তা দেখানো মঙ্গলকোট থানা খুশি সকল সম্প্রদায়ের মানুষ।
মঙ্গলকোটের বাসিন্দা শেখ আকবর জানান ,প্রতিবছর এখানে কালীপূজা হয় পাশাপাশি মাজার শরীফে চাদর চড়ানোর পর জলসা হয়, উভয় সম্প্রদায়ই এই মেল বন্ধন বহু বছর ধরে হয়ে আসছে। মঙ্গলকোট থানার দেখানো পথ যদি পশ্চিমবাংলার সকল মানুষ অনুসরণ করে তাহলে পশ্চিমবাংলায় কেউ সাম্প্রদায়িকতার বীজ বপন করতে পারবে না।




বাংলার মাঝে, খবরের খোঁজে
No comments
Post a Comment