দক্ষিণবঙ্গ

৩৯ তম পূর্ব বর্ধমান জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হল মেমারি স্টেডিয়ামে ।

Friday, December 13, 2019

/ by krishaksetu Bangla


সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের অর্গানাইজেশনে মেমারি চক্রের ব্যবস্থাপনায় ও মেমারি পৌরসভার সহযোগিতায় প্রাইমারী, জুনিয়র বেসিক, এসএসকে ও মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে জেলা পর্যায়ের মোট ২৮ ইভেন্টে প্রতিযোগিতা  হবে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের  প্রাণী সম্পদ, ক্ষুদ্র কুটির শিল্প ও তাঁত বস্ত্র দপ্তরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী স্বপন দেবনাথ ও অতিথিবর্গ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য, জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান অচিন্ত্য চক্রবর্তী, জেলা সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক বিজয় ভারতী, রাজ্য স্পোর্টস এন্ড গেমসের মুখ্য কো-অর্ডিনেটর অশোক রুদ্র, সহ সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) হুমায়ুন বিশ্বাস, ডিপিও মৌলি সান্যাল, জেলা পরিষদ মেন্টর উজ্জ্বল পরামানিক, কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরী, উত্তম সেনগুপ্ত, মিঠু মাঝি, মহঃ ইসমাইল, সদর দক্ষিণ মহকুমা শাসক, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ কর্মাধ্যক্ষগণ, মেমারি পুরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলরবৃন্দ।

এদিন মশাল দৌড়, পতাকা উত্তোলনের পর মার্চ পাষ্টে অভিভাদন গ্রহণ করেন মন্ত্রী সহ অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছৌঁনৃত্য সহ সাস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আগামীকাল সারাদিন ধরে ক্রীড়া প্রতিযোগিতাগুলি চলবে।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION