নোংরা, স্যাঁতসেতে,পলেস্তারা খসে পড়া দেওয়াল কিংবা বর্ষার জলে ভেসে যাওয়া ঘর নয়।একেবারে অন্য চেহারায়, নতুন কলেবরে শিশু আলয়।দেওয়ালে বাঘ,সিংহ,হাতি,হরিণ,বক,ময়ূর থেকে গরু,ছাগলের ছবি।আছে দেওয়ালময় জুড়ে নামতা, ছড়া বা বর্ণপরিচয়।আরিন গ্রামের বাসিন্দাদের দাবী ছিল দীর্ঘদিনের। এতদিন লড়ঝড়ে একটি ঘরে শিশুরা গাদাগাদি করে বসত।ভালো ছিল না রান্নার জায়গাও।কিন্তু নতুন শিশু আলয়ে খোলনলচে বদলে গেছে।
খুশী গ্রামের বাসিন্দারাও।বিধায়ক নবীন বাগ বলেন এতদিন কচিকাঁচাদের ভাঙাচোরা ঘরে বসতে সমস্যা হত। বর্ষায় জল পড়তো দেওয়াল বেয়ে।কিন্তু এখন পাকা বাড়ি। মডেল অঙ্গনওয়াড়ী শিশু আলয়। জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম বলেন ছোট ঘরে বাচ্চাদের খুব সমস্যা হত।এখন সুন্দর পরিবেশ। বাচ্চাদের বা দিদিমণিদের কোন সমস্যা হবে না।







বাংলার মাঝে, খবরের খোঁজে
No comments
Post a Comment