দক্ষিণবঙ্গ

"বাংলার গর্ব মমতা"কর্মসূচি উপলক্ষে কর্মী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান খণ্ডঘোষ ও রায়না বিধানসভায়

Sunday, March 15, 2020

/ by krishaksetu Bangla


প্রদীপ কুমার মন্ডল ( খণ্ডঘোষ ও রায়না ) :- বাংলার গর্ব মমতা কর্মসূচি উপলক্ষে কর্মী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান খণ্ডঘোষ ও রায়না বিধানসভায় পালিত হল। খণ্ডঘোষ বিধানসভায় উদ্বোধনী অনুষ্ঠানে ব্লকের সম্প্রীতি হলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা সভাধিপতি শম্পা ধাড়া, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ও পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি। অন্যদিকে রায়না বিধানসভায় উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের খেলার মাঠে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘোরুই, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, ব্লক সভাপতি শৈলেন্দ্রনাথ সাই, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্ত। দুই জায়গায় উদ্বোধনী অনুষ্ঠানে র প্রথমে ই ভারতীয় সংবিধান শপথ বাক্য হিসেবে পাঠ করানো হয়।খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন গত ২ মার্চ কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস পার্টির সুপ্রিমো তথা
পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার গর্ব মমতা নামক একটি কর্মসূচির উদ্বোধন করেছিলেন। এবং তিনি বলেন প্রত্যেকটি ব্লকে ৭৫ দিনব্যাপী অনুষ্ঠান করতে হবে। আগামীকাল থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনে সেই বিষয় গুলি দ্রুত নিষ্পত্তি করতে হবে। রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘোড়ই বলেন মমতা ব্যানার্জির প্রথম পদক্ষেপ দিদিকে বল বাংলা সারা পাওয়ার পর দ্বিতীয় পদক্ষেপ বাংলার গর্ব মমতা আরো অনেক বড় সাফল্য পাবে বলে মনে করছি।
রায়না বিধানসভা এলাকায় ২ ব্লকে ৭৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে অর্থাৎ জনসংযোগ বাড়ানোই হবে আমাদের মূল উদ্দেশ্য। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত বলেন একসময় রায়নার মাটি ছিল সিপিএমের শক্ত ঘাঁটি কিন্তু আজ চারিদিকে সবুজে সবুজ। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এই শক্ত ঘাঁটি কে ধরে রাখার জন্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বিতীয় প্রকল্প বাংলার গর্ব মমতা প্রকল্প কে সামনে রেখে আগামী ২১ সালের নির্বাচনে সিপিএম এবং বিজেপি নামক সাম্প্রদায়িক দল কে বাংলা থেকে ছুঁড়ে ফেলে দেব। দুই বিধানসভায় কর্মী সম্মেলন অনুষ্ঠানের শেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দুই বিধায়ক।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION