বাঁকুড়া ( তৌসিফ আহমেদ ):- গ্রামবাসীদের দাবি কয়েক বছর যাবৎ একশ্রেণীর বালি মাফিয়া দামোদর নদীর উপর থেকে বালি উত্তোলন করেছিল তাতে করে গ্রামবাসীদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় যে কারণে গ্রামবাসীরা একত্রিত হয়ে অবৈধ বালি বালি খাদান টাকে বন্ধ করে দেয় । এরপর বালি খাদান এর যাবার জন্য যে অবৈধ রাস্তা তৈরি করেছিল তার ওপর গ্রামবাসীরা একটি বাঁধ নির্মাণ করে এদিন সকালে ওই বাঁধ ভাঙার জন্য বালি মাফিয়ারা একটি জেসিবি পাঠায় এরপর গ্রামবাসীরা ওই জেসিবি পিছু হটতে বাধ্য করে খবর পেয়ে এরপর ঘটনাস্থলে পাত্র থানা পুলিশ আছে এবং পুলিশকে ঘিরে গ্রামের মহিলা থেকে শুরু করে সমস্ত শ্রেণীর লোকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বাক্য যুদ্ধ হয় এবং সেখান থেকে পুলিশকে পিছু হটতে বাধ্য করে ।
Showing posts with label bankura. Show all posts
Showing posts with label bankura. Show all posts
বালি খাদান কে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীদের উত্তেজনা ছড়ালো পাত্রসায়ের থানার পাঁচ পাড়া গ্রামে
No commentsTuesday, February 25, 2020
February 25, 2020বাঁকুড়া ( তৌসিফ আহমেদ ):- গ্রামবাসীদের দাবি কয়েক বছর যাবৎ একশ্রেণীর বালি মাফিয়া দামোদর নদীর উপর থেকে বালি উত্তোলন করেছিল তাতে করে গ্রামবাসীদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় যে কারণে গ্রামবাসীরা একত্রিত হয়ে অবৈধ বালি বালি খাদান টাকে বন্ধ করে দেয় । এরপর বালি খাদান এর যাবার জন্য যে অবৈধ রাস্তা তৈরি করেছিল তার ওপর গ্রামবাসীরা একটি বাঁধ নির্মাণ করে এদিন সকালে ওই বাঁধ ভাঙার জন্য বালি মাফিয়ারা একটি জেসিবি পাঠায় এরপর গ্রামবাসীরা ওই জেসিবি পিছু হটতে বাধ্য করে খবর পেয়ে এরপর ঘটনাস্থলে পাত্র থানা পুলিশ আছে এবং পুলিশকে ঘিরে গ্রামের মহিলা থেকে শুরু করে সমস্ত শ্রেণীর লোকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বাক্য যুদ্ধ হয় এবং সেখান থেকে পুলিশকে পিছু হটতে বাধ্য করে ।
অসুস্থ শিশুর চিকিৎসার ভার নিল বাঁকুড়া জেলা প্রশাসন
No commentsTuesday, January 7, 2020
January 07, 2020ইন্দ্রানী সেন,বাঁকুড়া
এক অসহায় শিশুর চিকিৎসার ভার নিল বাঁকুড়া জেলা প্রশাসন । বাঁকুড়ার সিমলাপালের ঐ অসুস্থ শিশুর পিতা তাঁর ছেলের দুরারোগ্য চিকিৎসার জন্য জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানান। সোমবার সমস্ত দিক বিচার করে সাহায্যের জন্য সাড়াদেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস।
জেলাশাসক বলেন, " সিমলাপালের ঐ শিশুটির বোনম্যারো পরিবর্তন করার প্রয়োজন। যাঁর জন্য প্রচুর অর্থের প্রয়োজন"। সরকারি সাহায্যের জন্য তিনি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন পাঠাবেন। সাথে সাথেই অনান্য আনুসঙ্গিক সরকারি সুযোগ যাতে পান তাঁর ব্যবস্থা করবেন বলে এদিন সাংবাদিকের জানিয়েছেন তিনি। জেলাশাসকের এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।
আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্যে
No commentsFriday, December 27, 2019
December 27, 2019দিনভর বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে । অঙ্কের হিসাবে তা ছিটেফোঁটা থেকে মিলিমিটারে না পৌঁছলেও কখনও টিপটিপ কখনও ঝিম ধরা বৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামিকাল শুক্রবার দুই ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তার প্রভাব পড়বে কলকাতাতেও। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। ছিটেফোঁটা বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টা এই পরিস্থিতি বজায় থাকবে।
পশ্চিমি ঝঞ্ঝা এবং একটি উচ্চচাপ বলয়ের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। আজ আবার সূর্যগ্রহণ ছিল। কলকাতা থেকে আংশিক সূর্যগ্রহণ বা সূর্যের খণ্ডগ্রাস দেখার সম্ভাবনা থাকলেও মেঘলা আবহাওয়ার তা স্পষ্ট ছিল না। বিকেল থেকে শহর কলকাতায় শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। তার জেরে রাতের তাপমাত্রা নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুরের আধিকারিকরা জানিয়েছন, যে পশ্চিমি ঝঞ্ঝা এবং উচ্চচাপ বলয়ের জন্য উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে।
এই পরিস্থিতি কেটে গিয়ে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করলেই আবার কড়া শীতের পরিস্থিতি তৈরি হবে। পারদ নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি। আগামী দু’-এক দিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মহানগরের পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত ভাবে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী আসানসোলে ৯.৮, বাঁকুড়ায় ৫.৬, পানাগড়ে ২.০, পুরুলিয়ায় ২.০, শ্রীনিকেতনে ৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বাঁকুড়া : বিষ্ণুপুর ব্লকের সুমঙ্গলম হোমের ছেলেমেয়েদের সাথে সময় কাটালেন মন্ত্রী শ্যামল সাঁতরা ।
No commentsWednesday, December 25, 2019
December 25, 2019
দেবব্রত মন্ডল , বাঁকুড়া
আজকের এই বিশেষ দিনটিকে গোটা পৃথিবীর মানুষ সকলেই সকলের মত সেলিব্রেট করছেন । সকলেই যখন আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন তখন অসহায় গরীব অনাথ ছাত্র-ছাত্রীদের সাথে সময় কাটালেন মন্ত্রী শ্যামল সাঁতরা ।
এদিন তিনি বিষ্ণুপুর ব্লকের সুমঙ্গলম হোমের ছেলে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করলেন তিনি । আজকের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে এবং অসহায় অনাথ শিশুদের আনন্দ উল্লাস কে ভাগ করে নিতে মন্র এই প্রয়াস । তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা ।
মন্ত্রী শ্যামল মিত্র মহাশয় বলেন , হোমের ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে , সেই বার্তা ছাত্রছাত্রীদের কাছে রাখলাম । আজকের আনন্দঘন মুহূর্ত বাচ্চাদের সঙ্গে কাটাতে পেরে খুব ভালো লাগছে । সর্বদাই তাদের পাশে আছেন বলে জানান তিনি ।
বাঁকুড়া তৃণমূলের লড়াকু নেতা শ্রদ্ধেয় অনিরুদ্ধ ব্যানার্জীর স্মরণে এবং এনআরসির প্রতিবাদে প্রতিবাদসভা তৃণমূলের।
No commentsFriday, December 13, 2019
December 13, 2019
দেবব্রত মন্ডল :- বাঁকুড়া
ধানশিমলা অঞ্চল তথা সোনামুখী ব্লকের প্রাক্তন লড়াকু তৃণমূল নেতা শ্রদ্ধেয় অনিরুদ্ধ ব্যানার্জির স্মরণে এবং এনআরসির প্রতিবাদে ধানশিমলায় অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা । একটা সময় শ্রদ্ধেয় অনিরুদ্ধ ব্যানার্জি সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসকে দৃঢ়তার সঙ্গে গড়ে তুলেছিলেন , তৃণমূল কংগ্রেস কে শক্তিশালী করতে তার অবদান ছিল উল্লেখযোগ্য ।
তাই আজও বর্তমান তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার সেই অবদান ভোলেননি । আর সেই মতোই আজ সোনামুখী ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ মন্ডল এর নেতৃত্বে তার স্মরণে এবং এনআরসির প্রতিবাদে সভা করল তৃণমূল কংগ্রেস ।
বর্তমানে গোটা রাজ্যের মানুষ এনআরসি আতঙ্কে জর্জরিত ।রাজ্যের সাধারণ মানুষ ভেবে পাচ্ছেন না পশ্চিমবঙ্গে এনআরসি চালু হলে তাদের স্থান কোথায় হবে ।এমতাবস্থায় এনআরসির প্রতিবাদে প্রথম থেকেই রাস্তায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ।
আর সে মতোই জেলা থেকে ব্লক সমস্ত স্তরের তৃণমূল নেতা ও কর্মীরা এনআরসির প্রতিবাদে সাধারণ মানুষকে বোঝাতে সাধারণ মানুষের পাশে থাকতে বিভিন্ন প্রান্তে সভা জনসংযোগ করছেন ।
আজকের এই সভায় প্রায় 2 হাজার তৃণমূল কর্মী সমর্থক জমায়েত হয়েছিলেন । আজকের সভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।
আজকের এই সভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করছে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তায় সোনামুখী ব্লকে এতটুকুও ভাটা পড়েনি ।আজকের সভা তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।
সোনামুখী ব্লক সভাপতি ইউসুফ মন্ডল বলেন ,মানুষরা বিভ্রান্ত হচ্ছে আমাদের দিদি মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন এনআরসি করতে দেবো না , সেই নিয়ে আমাদের এই সভায় । তিনি বলেন প্রতি বছরই তার স্মরণে এই অনুষ্ঠান আমরা করি ।
পশ্চিমবঙ্গে অশান্তির বাতাবরণ তৈরি করতে দেবো না আমরা শান্তির বাতাবরণ তৈরি করব ।এছাড়াও তিনি বলেন যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা আবার দলে দলে ফিরে আসছেন ।
বাঁকুড়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানা এলাকায়
No commentsবৃহস্পতিবার দুপুরে পুলিশ ঐ মৃতদেহ উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া স্টেশন থেকে বেশ খানিকটা দূরে রেললাইনের ধারে একটি পুকুরের পাঁকের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় মহিলারা এদিন দুপুরে ঐ পুকুরে স্নান করতে গিয়ে বিষয়টি প্রথম দেখতে পান। তারাই এলাকার মানুষকে ঘটনার কথা জানান।
খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।বাইট: রামেশ্বর মুখী (স্থানীয় বাসিন্দা)
বাঁকুড়া হাওড়া ভায়া সেহারা-বাজার ইন্টারসিটি ট্রেন চালানোর দাবী জানিয়ে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজাকে চিঠি ,বাঁকুড়ার প্রাক্তন CPIM সাংসদ
No commentsThursday, December 12, 2019
December 12, 2019
হাওড়া ভায়া মশাগ্রাম ইন্টারসিটি ট্রেন চালানোর দাবী জানিয়ে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি পাঠালেন, বাঁকুড়ার প্রাক্তন সাংসদ, ইউপিএ আমলের প্রাক্তন রেলওয়ে স্ট্যাণ্ডিং কমিটির চেয়ারম্যান ও সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাসুদেব আচারিয়া।

প্রসঙ্গত, ‘বড় দুঃখের রেল’ হিসেবে এক সময় পরিচিত বিডিআর রেল লাইনটি ১৯৯৬ সালে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ অধিগ্রহণ করে। ১৯৯৯ সালে ব্রডগেজ লাইন তৈরীর কাজ শুরু হয় ও ২০০৪ সালে তা মশাগ্রাম পর্যন্ত সম্প্রসারিত হয়। এই রেলপথে একদিকে যেমন বাঁকুড়া-বর্ধমান সীমান্তের ইন্দাস-পাত্রসায়র এলাকার অসংখ্য গ্রামের মানুষের জেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হয়। অন্যদিকে তেমনই বাঁকুড়ার সঙ্গে বর্ধমানের যোগাযোগ ব্যবস্থাও সুগম হয়। উপকৃত লক্ষ লক্ষ মানুষ।
এই বিষয়ে বাঁকুড়ার প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া প্রতিবেদককে টেলিফোনে বলেন, এই রেলপথকে সরাসরি হাওড়ার সঙ্গে যুক্ত করার দাবী প্রথম দিন থেকেই জানিয়ে আসছি। এখন বাঁকুড়া থেকে হাওড়া যেতে যে সময় লাগে, মশাগ্রাম হয়ে বাঁকুড়া-হাওড়া ট্রেন চললে তা থেকে অন্তত দেড় ঘন্টা কম সময় লাগবে।
প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া ওই চিঠিতে লিখেছেন, রেল কর্তৃপক্ষ বহু টাকা খরচ করে গেজের সম্প্রসারণ ও উন্নয়নের কাজ করলেও মানুষ উপকৃত হচ্ছেননা। অবিলম্বে বাঁকুড়া-হাওড়া ভায়া মশাগ্রাম ইন্টারসিটি ট্রেন চালানোর দাবী জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ‘বড় দুঃখের রেল’ হিসেবে এক সময় পরিচিত বিডিআর রেল লাইনটি ১৯৯৬ সালে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ অধিগ্রহণ করে। ১৯৯৯ সালে ব্রডগেজ লাইন তৈরীর কাজ শুরু হয় ও ২০০৪ সালে তা মশাগ্রাম পর্যন্ত সম্প্রসারিত হয়। এই রেলপথে একদিকে যেমন বাঁকুড়া-বর্ধমান সীমান্তের ইন্দাস-পাত্রসায়র এলাকার অসংখ্য গ্রামের মানুষের জেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হয়। অন্যদিকে তেমনই বাঁকুড়ার সঙ্গে বর্ধমানের যোগাযোগ ব্যবস্থাও সুগম হয়। উপকৃত লক্ষ লক্ষ মানুষ।
এই বিষয়ে বাঁকুড়ার প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া প্রতিবেদককে টেলিফোনে বলেন, এই রেলপথকে সরাসরি হাওড়ার সঙ্গে যুক্ত করার দাবী প্রথম দিন থেকেই জানিয়ে আসছি। এখন বাঁকুড়া থেকে হাওড়া যেতে যে সময় লাগে, মশাগ্রাম হয়ে বাঁকুড়া-হাওড়া ট্রেন চললে তা থেকে অন্তত দেড় ঘন্টা কম সময় লাগবে।
এখন ওই পথে বাঁকুড়ার মানুষকে হাওড়া যেতে হলে মশাগ্রামে নেমে লোকাল ট্রেন ধরতে হয়। সমস্ত ধরণের পরিকাঠামো থাকা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ বাঁকুড়া-হাওড়া ভায়া মশাগ্রাম রেল পরিষেবা চালু করছে না বলে তিনি অভিযোগ করেন। চিঠি দেওয়ার পাশাপাশি এই বিষয়ে আলোচনার জন্য তিনি পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান।
প্রস্তাবিত ছাতনা-মুকুটমনিপুর রেলপথ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বাসুদেব আচারিয়া বলেন, তিনি নিজে উদ্যোগ নিয়ে বাঁকুড়ার জঙ্গল মহলকে রেলপথে যুক্ত করতে চেয়েছিলেন। জমি অধিগ্রহণের ক্ষেত্রেও কোনও সমস্যা হয়নি। ইন্দপুরের ভেদুয়াশোল পর্যন্ত কাজও হয়েছিল। তারপর ফি বছর বাজেটে অর্থ বরাদ্দ হলেও আর এক চুলও কাজ এগোয়নি। বিষয়টি নিয়েও তারা দলীয়ভাবে আন্দোলনে নামবেন বলেও তিনি জানান।স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী।
No comments
দেবব্রত মন্ডল:- বাঁকুড়া
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার বড়জোড়া থানার এলাকার ঘুটগোড়িয়া গ্রামে। মৃতরা হলেন রোহিত বন্দ্যোপাধ্যায়(২৫) ও মন্দিরা বন্দ্যোপাধ্যায়(২১)। ঘটনাস্থল থেকে দেহ দুটি উদ্ধার করে বড়জোড়া থানার পুলিশ।
জানা গেছে, অশান্তির জেরে এদিন সন্ধ্যায় দুজনের মধ্যে বচসা বাধলে স্ত্রীর মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করেন স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী মন্দিরার।
এরপর বাড়িতেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন স্বামী রোহিতও। ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ। বুধবার মৃতদেহ দুটি মময়নাতদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে বড়জোড়া থানার পুলিশ।
Subscribe to:
Posts (Atom)
loading...




















বাংলার মাঝে, খবরের খোঁজে