Showing posts with label fraud. Show all posts
Showing posts with label fraud. Show all posts

বেআইনি ভাবে চাল ও মাস্কের কালোবাজারি - পূর্ব বর্ধমানে গ্রেফতার ৫

No comments

Tuesday, March 24, 2020


প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- রোনা আতঙ্কের মাঝে বেআইনি ভাবে গোডাউনে খাদ্যসামগ্রী মজুত ও মাস্কের  কালো বাজারির অভিযোগে   গ্রেফতার হল পাঁচ জন । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের  মেমারি ও মন্তেশ্বর থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে । মঙ্গলবার ধৃতদের দু-জনকে বর্ধমান আদালত ও অপর তিন ধৃতকে পুলিশ কালনা মহকুমা আদালতে পেশ করে।  এছাড়াও লকডাউন অমান্য করার দায়ে এদিনই পুলিশ প্রিভেন্টিভ অ্যারেস্ট করেছেন ৫০ জনেরও বেশি ব্যক্তিকে  ।পরে মুচলেখা দিয়ে শর্তাধীন  জামিনে তারা মুক্তি পান।


গোডাউনে অবৈধভাবে চাল মজুতের অভিযোগে মেমারি থানার পুলিশ  ধনঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ,মেমারি স্টেশন বাজার এলাকায় ধনঞ্জয় ঘোষের  বাড়ি। সেখানকার গোডাউনে এই ব্যক্তি প্রচুর চাল মজুত করে রেখে ছিলেন । গোপন সূত্রে সেই খবর পেয়ে এদিন সকালে পুলিশ ওই গোডাউনে হানাদেয় । সেখান থেকে ৫৯০ বস্তা চাল উদ্ধার হয়েছে। চাল মজুতের বিষয়ে বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় গোডাউন মালিক ধনঞ্জয় ঘোষকে  ।এছাড়াও মেমারি থানার পুলিশ  চড়া দামে মাস্ক বিক্রির অভিযোগে সুখময় ঘোষ নামে এক হোসিয়ারি দোকানের মালিককে গ্রেপ্তার করেছে। তার বাড়িও মেমারি থানারই শ্রীরামপুরে।  মেমারির নতুন বাসস্ট্যান্ড এলাকায় থাকা হোসিয়ারি দোকান থেকে চড়া দামে মাস্ক বিক্রি করার অভিযোগে তাঁকে পুলিশ গ্রেফতার করে । পুলিশের দাবী সুখময় ঘোষের দোকান থেকে ৩০৫টি মাস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। বর্ধমান আদালতের বিচারক দুই ধৃতকে  ৬ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দশ দিয়েছেন ।

অন্যদিকে মন্তেশ্বর থানার পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুসুমগ্রাম এলাকার তিনটি গোডাউনে অভিযান চালায় ।
সেই সব গোডাউন গুলিতে  বেআইনি ভাবে  মজুত করা হয়েছিল পুলিশ প্রচুর চাল ও রেশনের প্যাকেটজাত আটা । পুলিশের দাবি গোডাউন গুলি থেকে উদ্ধার হওয়া  ১০০ বস্তা চাল ও ২০ বস্তা রেশনের আটা বাজেয়াপ্ত করা হয়েছে । বেআইনি ভাবে চাল ও আটা মজুতের দায়ে পরেশ কর ও কাজী সারাফত আলী নামে দুই ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে । এছাড়াও চড়া দামে মাস্ক বিক্রীর অভিযোগে মন্তেশ্বর থানার পুলিশ কুসুমগ্রাম এলাকা থেকে আসরফ সেখ ওরফে আবু নামে এক চায়ের দোকানদারকে  গ্রেফতার করেছে । এদিনই ধৃতদের পেশ করা হয় কলনা  মহকুমা আদালতে  । বিচারক ধৃতদের  বিচার ভিভাগীয়  হেপাজতে পাঠানোর  নির্দেশ দিয়েছেন । জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস জানিয়েছেন , এমন অভিযান জারি থাকবে ।


বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নামে সরকারী রেশনকার্ড তৈরি করেদেবার অভিযোগে গ্রেফতার জালিয়াত

No comments

Wednesday, March 4, 2020


প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নামে রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ড তৈরি করেদেবার অভিযোগে গ্রেফতার হল এক জালিয়াত । ধৃতের নাম সঞ্জয় মণ্ডল। তার বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের ডাঙাপাড়া গ্রামে ।বুধবার সকালে আউশগ্রাম থানার পুলিশ  ভেদিয়া রেলস্টেশান সংলগ্ন এলাকাথেকে তাকে গ্রেফতার করে ।এদিনই ধৃতকে পেশ করা হয় বর্ধমান  আদালতে  । বিচারক ধৃতের তিন দিন  পুলিশ  হেপাজতের  নির্দেশ দিয়েছেন ।রেশন কার্ড  জালিয়াতি আরো কারাকারা যুক্ত রয়েছে জানতে  পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । 
পুলিশ সূত্রে জানাগেছে , আউশগ্রামের 
 ছোড়া কলোনিতে বসবাস করেন  মনোজ রায় ও তাঁর পরিবার। মঙ্গলবার সঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে  জাল রেশন কার্ড তৈরির লিখিত অভিযোগ দায়ের করেন  মনোজ রায় । 
তার অভিযোগ সুমিত্রা রায় ,অসীম রায় ,
পরিমল রায় নামে ব্যক্তিরা তাঁদের  পরিবারের কেউ নয় । এমনকি তাঁদের বংশেরও কেউ নয় ।মনোজের অভিযোগ  সুমিত্রা ,পরিমল ও অসীম আদতে  বাংলাদেশী অনুপ্রবেশকারী । মনোজ রায় জানান, ২০১৮ সালের ১১ মে ৬৩ বছর বয়সে প্রায়ত হয়েছে তাঁর বাবা মোহিম রায় । অথচ  তাঁর বাবাকে ৫০ বছর বয়সী জীবিত ব্যক্তি দেখিয়ে পরিবার কর্তা করেদেওয়া হয়েছে বাংলাদেশী অনুপ্রবেশকারিদের  নামে তৈরি হওয়া রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার  ডিজিটাল রেশন কার্ডে ।এই জালিয়াতির বিষয়টি মনোজ রায় জানতে পারেন কিছুদিন আগে । 
অপরিচিত দু’জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে সঞ্জয় মণ্ডল হাজির হন মনোজ রায়ের জেরক্সের দোকানে । মনোজ বলেন , ওই দিন সঞ্জয় মন্ডল তাঁকে বলে  খাদ্য দফতরের লোকজন  জানতে চাইলে  সে  বলেদেবে  দুই অপরিচিত ব্যক্তি তাঁদের আত্মীয় । এমনটা শোনার পর সন্দেহ হওয়ায় মনোজ অপরিচিত তিন জনের রেশন কার্ড  জেরক্স করেনেয়। এরপর ব্লকের খাদ্য দফতরে  গিয়ে সবিস্তার খোঁজ খবর নিয়ে  মনোজ নিশ্চিৎ হয় ওই তিনটি রেশন কার্ডের  মালিক অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীরা। এরপর মঙ্গলবায় মনোজ রায় আউশগ্রাম থানায় সঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে  । 
গ্রেফতারির পর অভিযুক্ত সঞ্জয় মন্ডল বলেন ,  ”আমি ব্লক খাদ্য দফতরের অফিসে  কাজকর্ম করি । ওই ব্যক্তিরা রেশন  কার্ডের জন্য আবেদন করেছিল বলে জানি । তবে  ওদের রেশন কার্ড কিভাবে হয়েছে তা আমার জানা নেই।সেটা অফিসের কর্তারা বলতে পারবে।”


অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতাড়কদের খপ্পরে পড়ে লক্ষ টাকা খোয়ালেন শিক্ষক

No comments

Wednesday, February 19, 2020


বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- নলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়ে লক্ষ টাকা খোয়ালেন এক প্রাইভেট শিক্ষক। ঘটনাটি  ঘটেছে পূর্ব বর্ধমানের  মেমারিতে ।ঘটনার সবিস্তার উল্লেখ করে প্রতাড়িত শিক্ষক পল্লব শর্মা  মেমারি থানা ও ব্যাঙ্কে লিখিত অভিযোগ জানিয়েছেন । পুলিশ অভিনব এই প্রতাড়নার ঘটনার তদন্ত শুরু করেছে । 
মেমারি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাগাপাড়ায়  বাড়ি পল্লব শর্মার। তিনি  জানিয়েছেন ,সপ্তাহ তিনেক আগে তাঁর বন্ধু অনলাইন শপিং সংস্থায় একটি ব্লুটুথ হেডফোনের অর্ডার দেন। ক্যাস অন ডেলিভারিতে ব্লুটুথ হেডফোন নেওয়ার পর সেটি  তাঁর পছন্দ হয়না ।
এরপর  অনলাইনের নিয়ম অনুযায়ী তিনি ব্লুটুথ হেডফোনটি ফেরত দেন।ওই অনলাইন সংস্থার লোক পরিচয় দিয়ে এক ব্যক্তি  গত ১৩ ফেব্রুয়ারি তাঁর মোবাইল ফোন নম্বারে ফোন করেন। তিনি জানান, আমায়  অনলাইনে ৭৯৮ টাকা ফেরত দেওয়া হবে । তারজন্য ওই ব্যক্তি  তাঁর পেটিএমের একাউন্ট নম্বর ও ব্যাঙ্কের ডিটেইলস জানাতে বলেন । পল্লব বাবু বলেন ,পেটিএমের  তথ্য জানানোর  সময়েই  মুখ ফসকে তিনি ওটিপি নম্বর ওই ব্যক্তিকে বলে বসেন। পরদিন ১৪ ফেব্রুয়ারি ফের ওই ব্যক্তি তাঁকে ফোন করে তাঁর মোবাইল ফোনো আসা এসএমএসটি তাঁকে ফরোয়ার্ড করার কথা বলেন ।
পল্লব বাবু জানান এরপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে তিন ধাপে মোট এক লক্ষ টাকা তুলে নেওয়া হয়।টাকা ফেরতের বদলে প্রতাড়করা পল্লব শর্মার লক্ষ টাকা হাতিয়ে  নেওয়ায় তিনি এখন যথেষ্ট বিপাকে পড়েগেছেন । মেমারি থানার পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে ।  প্রতাড়না কাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে । 




পাচারের উদ্দেশ্যে রেশনের প্রচুর আটা অবৈধভাবে আটক করার অভিযোগে গ্রেফতার দুজন

No comments

Tuesday, February 18, 2020


বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- বৈধ ভাবে রেশনের আটা  গোডাউনে মজুত করার অভিযোগে  দুজনকে গ্রফতার করলো  দূনীতিদমন শাখা। সোমবার সন্ধ্যায় দূর্নীতি দমন শাখার টিম  পূর্ব বর্ধমানের  জামালপুর থানার হালাড়া গ্রামের দুটি  গোডাউনে হানা দেয় । সেখান থেকে  রেশনের প্রচুর আটার প্যাকেট মেলে । এরপরেই পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে গাডাউনে আটি মজুত করার অভিযোগে শেখ মহিরুদ্দিন ও শঙ্কর ঘোষ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।  ধৃত দুজনেরই বাড়ি হালাড়া গ্রামে ।  বাজেয়াপ্ত করা হয়েছে গোডাউনে মজুত রেশনের সমস্ত  আটা ।  মঙ্গলবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে । বিচারক ধৃতদের জামিন নামাঞ্জুর করে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন । দুর্নীতিদমন শাখা সূত্রে জানগেছে ,হালাড়া গ্রামের দুটি  গোডাউনে অবৈধ ভাবে রেশনের আটা মজুত করার খবর দফতরে পৌছায় । সোমবার অভিযান চালিয়ে শঙ্করের  গোডাউন থেকে ৫০ কেজির ৮০টি বস্তা, ৯৫০ গ্রামের ১২০ প্যাকেট, ৪৭৫ গ্রামের ১৬০টি প্যাকেট ও ৪৭টি খোলা প্যাকেট উদ্ধার হয়েছে । পর ধৃত  মহিরুদ্দিনের গোডাউন থেকে  ৫০ কেজির ১২০টি বস্তা, ৯৫০ গ্রামের ৭০টি প্যাকেট ও ৪৭৫ গ্রামের ২৫০টি প্যাকেট উদ্ধার হয়েছে ।  দূর্নীতিদমন শাখার আধিকারিকদের দাবি  বাজেয়াপ্ত করা সমস্ত আটার পরিমাণ  ১০ টন ৩ কুইন্ট্যাল ৮০ কেজি।




loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION