Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts

করোনা মোকাবিলায় কন্যাশ্রীর টাকা দিলেন দুই ছাত্রী

No comments

Wednesday, April 1, 2020


পূর্ব বর্ধমান: করোনা মোকাবিলায় এবার কন্যাশ্রী প্রকল্পের টাকা থেকে ১০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন এক কলেজ পড়ুয়া। একইসঙ্গে ওই কলেজ পড়ুয়ার বোন অষ্টম শ্রেণীর ছাত্রী সেই টিফিনের পয়সা বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করল। মঙ্গলবার বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ বেনফেড গলির বাসিন্দা ইশিকা ব্যানার্জী এদিন জেলাশাসকের হাতে তাঁর কন্যাশ্রীর ২৫ হাজার টাকা থেকে ১০হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল। ইশিকা জানিয়েছে, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতির জেরে বহু ছাত্রছাত্রী নানাবিধ অসুবিধায় পড়েছে। তাদের খাওয়াদাওয়া সহ পড়াশোনায় যাতে কিছু সাহায্য করা যায় তার জন্যই সে এই অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল।

উল্লেখ্য, ইশিকা বর্ধমানের মানকড় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অন্যদিকে, এদিন দিদির সঙ্গেই তার মূল্যবান সঞ্চয়কে তুলে দিল ঈশাণী ব্যানাজ্জী। সে বর্ধমান হরিসভা হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। টিফিনের পয়সা বাঁচিয়ে সে এদিন জেলাশাসকের হাতে ১১১১ টাকা তুলে দিয়েছে মুখ‌মন্ত্রীর ত্রাণ তহবিলে। ঈশাণী জানিয়েছেন, তার এই ক্ষুদ্র প্রয়াস যদি অন্য ছাত্রছাত্রীদের কাজে লাগে তাহলেই সে খুশী হবে।

শুধু এটাই নয় এদিন ইশিকা ও ঈশাণীর মা গৃহবধু মিঠু ব্যানার্জ্জীও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১লক্ষ টাকা দান করেছেন। উল্লেখ্য, ইশিকার নামেই তাদের পারিবারিক ব্যবসা রয়েছে। সেখান থেকেই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এই অর্থ তিনি দান করেছেন বলে জানিয়েছেন মিঠুদেবী। এদিন তাঁদের সঙ্গে ছিলেন মিঠুদেবীর ননদ মিতা মুখার্জ্জীও।


মন্তেশ্বরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১০ - গ্রেফতার ৭

No comments

Saturday, February 15, 2020




প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ১৫ ফেব্রুয়ারি 

টেন্ডার পাস করানিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার বিকালথেকে উত্তপ্ত হয়েওঠে পূর্ব বর্ধমানের  মন্তেশ্বর ।এই সংঘর্ষে উভয় পক্ষের দশ জন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার পরেই মন্তেশ্বর থানার পুলিশ ওই রাতেই শুরু করে ধরপাকড়  অভিযান । পুলিশ  সংঘর্ষের ঘটনায় জড়িত  ৭ জনকে গ্রেফতার করে। সুনির্দিষ্ট ধারায়  মামলা রুজু করে 
পুলিশ শনিবার সকল ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করে হেপাজতে নেবার আবেদন জানায়। বিচারক ধৃতদের তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন । 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,,মন্তেশ্বরের পানবড়েয়া এলাকায় রয়েছে শুশুনীয়া পঞ্চায়েত অফিস ।এলাকায়  নতুন ঢালাই রাস্তা ও বেশ কিছু উন্নয়ন  কাজ করার   পরিকল্পনা নেয় পঞ্চায়েত । শুক্রবার পঞ্চায়েত অফিসে  সেইসব কাজের টেন্ডার প্রক্রিয়া  শুরু হয় ।টেন্ডার বক্স খোলার আগে এলাকার দুই তৃণমূল নেতা নাসিরুদ্দিন খান ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর  লোকজন  জড়ো হয়  পঞ্চায়েতের অফিসের বাইরে । টেন্ডার বক্স ওপেন হতেই কাজ পাওয়া ও না পাওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন বিবাদে জড়িয়ে পড়ে । অনিয়ম করে টেন্ডার পাস করানো হয়েছে বলে অভিযোগ তুলে দু-পক্ষের  মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে ব্যাপক সংঘর্ষ বেঁধেযায় । সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার পর পুলিশ পঞ্চায়েতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সংঘর্ষের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে । রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে ।   



উন্নয়নের ছিঁটে ফোটাও জোটেনি ।পানীয় জল , বিদ্যুৎ ও রাস্তার দাবিতে বিডিওর সরনাপন্ন রায়নার বনগ্রামের বাসিন্দারা

No comments

Monday, February 3, 2020



প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ৩ ফেব্রুয়ারি 

শহর এলাকার পাশাপাশি রাজ্যের গ্রাম গঞ্জের  উন্নয়ন ঘটাতে সরকারী  ভাবে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও  অনুন্নয়নের অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে পূর্ব বর্ধমানের  রায়না ১ ব্লকের নতু পঞ্চায়েতের বনগ্রাম । বছরের পর বছর ধরে  বিদ্যুৎ ,পাকা রাস্তা ও পরিষুদ্ধ পানীয়  জলের পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েগেছেন  এই গ্রামের বাসিন্দারা ।এমন  পরিস্থিতি  আর মেনেনিতে না পেরে উন্নয়নের  দাবিতে  সোমবার রায়না ১ ব্লকের  বিডিও দফতরে স্মারকলিপি প্রদান করলেন বনগ্রামের বাসিন্দারা। প্রশাসন গ্রামের উন্নয়নের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলে  নামারও  হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা ।     


গ্রামবাসী সেখ  পিন্টু ইসলাম বলেন,  বিগত ৩৪ বছর রাজ্যে  বাম সরকার  ক্ষমতায় থাকলেও বনগ্রামে কোন উন্নয়ন কাজ হয়নি।  মমতা বন্দ্যোপাধ্যায়  মুখ্যমন্ত্রী হবার পরথেকে রাজ্যের সর্বত্র  উন্নয়ন কর্মযজ্ঞ চললেও বনগ্রাম এলাকা অনুন্নয়নের অন্ধকারেই ঢাকা পড়ে রয়েছে । চারপাশের গ্রামে নানা উন্নয়ন কাজ হলেও বনগ্রামে নেই  কোন পাকা রাস্তা,বিদ্যুৎ ও পরিষুদ্ধ পানীয় জলের ব্যবস্থা । 
অনুন্নয়নের কারনে গ্রামের বাসিন্দাদের  দুর্বিসহ পরিস্থিতির মধ্যেই দিন কাটাতে হচ্ছে । পানীয় জলের সুব্যবস্থা না থাকায় সারা বছর  গ্রামবাসীদের জলকষ্টে ভুগতে হয় । এছাড়াও গ্রামে বিদ্যুৎ ব্যবস্থার কোন উন্নতি না হওয়ার সন্ধ্যা নামলেই গোটা গ্রাম অন্ধকারে ঢাকা পড়ে ।  তারফলে গ্রামের ছেলে মেয়েদের পড়াশুনার ক্ষতি হচ্ছে । এছাড়াও  এখনও  কাঁচা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় গ্রামের বাসিন্দাদের  । পিন্টু ইসলাম  বলেন, গ্রীষ্ম ও শীত কালে ওই সব কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করা গেলেও বর্ষাকালে হাঁটু সমান কাদা পেরিয়ে যাতায়াত করতে হয় । খারাপ রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে  পারেনা । তারফলে কোন প্রশুতি বা অসুস্থ রোগীকে হাসপাতাল নিয়েযাওয়াও  দুরহ হয়েওঠে । গ্রামবাসীরা বলেন ,রাজ্যের সর্বত্র গ্রাম গঞ্জের উন্নয়ন  ঘটে চললেও বিচ্ছিন্ন দ্বীপের মতো    বনগ্রাম এলাকাই একমাত্র  অনুন্নয়নের অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে।নানা মহলে দরবার করেও কোন কাজ না হওয়ায় গ্রামের  উন্নয়নের দাবিতে এদিন বিডিওকে স্মারক লিপি জমা দিয়েছেন।  গ্রামবাসীরা বলেন , এর পরেও কোন কাজ না হলে তাঁরা  বৃহত্তর আন্দোলনে  নামবেন । 


বিডিও সৌমেন বণিক এদিন  বনগ্রাম এলাকার  বাসিন্দাদের দাবির বিষয়টি মেনে নিয়েছেন ।  তিনি বলেন বনগ্রামে  পাকা রাস্তা , বিদ্যুৎ ও জলের সমস্যা রয়েছে । আগামী সপ্তাহে আমরা ওই গ্রামে পরিদর্ষনে যাব । গ্রামের রাস্তার উন্নতির জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে । গ্রামে বিদ্যুৎতের ট্রান্সফরমার বসানোর জন্য বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা হয়েছে । গ্রামবাসীদের পানীয় জলের সমস্যাও দ্রুত মেটানোর ব্যবস্থা নেওয়া হবে। এতদিন  বনগ্রাম এলাকার উন্নয়নে ব্লক প্রশাসন কেন উদ্যোগ নেয়নি ? এই প্রশ্নের উত্তরে বিডিও সৌমেন বণিক বলেন  বনগ্রামের বাসিন্দারা আগে আমাকে কিছুই জানান নি । এদিন গ্রামবাসীরা লিখিত ভাবে তাঁদের দাবির বিয়টি জানিয়েছেন । সেই দাবি  মতো বনগ্রামে রাস্তা , পানীয় জন ও বিদ্যুৎতের সমস্যা দ্রুত  মেটানোর জন্য পদক্ষেপ  । ”


জেলা সংশোধনাগারে সাংবাদিক সম্মেলন

No comments

Friday, January 24, 2020


পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট

পূর্ব বর্ধমান জেলা সংশোধনাগারে বৃহস্পতিবার এক সাংবাদিক সন্মেলন হয়।এই সন্মেলনে পূর্ব বর্ধমানের ডি আই জি কেন্দ্রীয় সংশোধনাগারের নবীন কুমার সাহা জানান এই প্রথম বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে আগামী ২৫ ও ২৬শে জানুয়ারি এই দু দিন ব‍্যাপি সংশোধনাগারে চলবে এক শীতকালীন মেলার আয়োজন।এই মেলা দুপুর ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত ।এই মেলায় প্রবেশ অবাধ ।বাইরের সাধারন মানুষজন এই মেলা দেখতে আসতে পারবেন ।

এই সংশোধনাগারে ১,০৫০জন কারা বন্দী আবাসিক  আছেন।এই মেলায় বিশিষ আকর্ষন বন্দী আবাসিকদের হাতে তৈরি শিল্পদ্রবের প্রদর্শনী।শুধুমাত্র বর্ধমান নয় কলকাতা ,মেদিনীপুর ,বহরমপুর ,সহ বিভিন্ন  দূরদূরান্ত জেলার বন্দী আবাসিকদের হাতে তৈরী মধুবনী শাড়ী,টেরিকোটার গয়না ফ‍্যাশান বেগ,বাটিক রাঁধুনি কূর্তি সহ পাটের রকমারি জিনিস হবে এই মেলায়।এছারাও থাকছে বন্দী আবাসিকদের হাতে তৈরি বিভিন্ন রকমারি খাবারের প্রদর্শনী


গভীর পুকুরের জলে লোহার রড বোঝাই লরি উল্টে পড়ায় মৃত্যু চালক ও খালাসীর

No comments

Wednesday, January 22, 2020




প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২২ জানুয়ারি 

গভীর পুকুরের জলে লোহার রড বোঝাই লরি  উল্টে পড়ায় মৃত্যু হল চালক ও খালাসীর ।  বুধবার ভোরে  এই দুর্ঘটনাটি ঘটেছে  পূর্ব বর্ধমানের  মন্তেশ্বর থানার মামুদপুর  এলাকায় । খবর পেয়ে পুলিশ ও স্থানীয় মানুষজন ঘটনাস্থলে পৌছে  উদ্ধার কাজে হাতলাগায়।  পাম্প চালিয়ে পুকুরের  জলের গভীরতা  কমানোর পর ক্রেনের সাহায্যে পাড়ে তোলা হয় লরিটি। এরপর পুলিশ ও স্থানীয় মানুষজন মিলে পুকুরের পাঁক সরিয়ে বেলায়  চালক ও খালাসীর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন ।
দুর্ঘটনার এমন ভয়াবহতা ঘিরে এদিন মামুদপুর  এলাকায়  ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । 


পুলিশ জানিয়েছে ,মৃতরা হলেন চালক সিকান্দার আনসারি (২৮)এবং খালাসী মুকাদ্দার আনসারি (১৯)।মৃতরা  সম্পর্কে দুই ভাই । তাঁরা ঝাড়খন্ড রাজ্যের  বাসিন্দা । কাজের তাগিদে  তাঁরা দুর্গাপুরে থাকতো । এদিনই  মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য  পাঠানো  হয়  কালনা মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে । মন্তেশ্বর থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে । প্রাথমিক অনুমানে পুলিশ  কর্তারা মনে করছেন ,ভোররাতে  বর্ধমান- নবদ্বীপ  রোড ধরে যাবার সময়ে চালক ঘুমিয়ে যাওয়ার কারণেই ঘটেগেছে এই দুর্ঘটনা ।  


দুর্ঘটনার খবর পেয়েই এদিন দুপুরে মন্তেশ্বর থানায় পৌছান  মৃতদের আত্মীয় পিয়ারউদ্দিন আনসারি ও আসরাফ আনসারি । তারা জানান , মঙ্গলবার দুর্গাপুর থেকে লরিতে  লোহার রড়  লোড হয় । সেই রড  নবদ্বীপে আনলোড হবার কথা ছিল । সেই মতো মঙ্গলবার বেলাতেই  সিকান্দার  আনসারি দুর্গাপুর থেকে লরি চালিয়ে রওনা হয় । খালাসী ছিল তার  ভাই মুকাদ্দার । পথে মন্তেশ্বরের মামুদপুরে   ঘটেযাওয়া  ভয়াবহ  পথ দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে । স্থানীয় বাসিন্দা ফরিয়াদ মল্লিক ,আব্বাস উদ্দিন মল্লিক  প্রমুখরা বলেন,এদিন ভোর ৪ টে নাগাদ  বিকট একটা শব্দ হয় । এরপরেই তাঁরা এবং এলাকার লোকজন ঘরথেকে বেরিয়ে কিছুটা এগিয়ে যেতেই দেখেন রড বোঝাই লরিটি পুকুরের জলে পড়ে রয়েছে । চালক ও খালাসীকে তাঁরা দেখতে না পেয়ে থানায় খবর দেন ।পরে পুলিশ ও স্থানীয়  মানুষজন নানাভাবে চেষ্টা চালিয়ে লরিটি  পাড়ে তোলার পর পুকুরের পাঁক সরিয়ে চালক ও খালাসীর মৃতদেহ উদ্ধার । 


আন্তরাজ্য একটি গ্যাংএর দুই পান্ডাকে গ্রেপ্তার করল বর্ধমান জেলা পুলিশ

No comments

Tuesday, January 21, 2020




পূর্ব বর্ধমান:- বর্ধমান শহর জুড়ে একের পর এক সোনার গহনা চুরি এবং কেপমারীর ঘটনায় আন্তরাজ্য  একটি গ্যাংএর দুই পান্ডাকে গ্রেপ্তার করল বর্ধমান জেলা পুলিশ। মংগলবার বর্ধমান জেলা পুলিশ সুপার জানিয়েছেন, গত ডিসেম্বর থেকে পরপর বেশ কয়েকটি সোনার গহনা কেপমারীর ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে এই কাজ করে। পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনার তদন্তে নেমে বর্ধমান জেলা পুলিশ মধ্য প্রদেশের বুরহানপুর থেকে দুই যুবককে গ্রেপ্তার  করে।




 ধৃতদের নাম মহসিন খান ওরফে বাকড় এবং রজনীকান্ত জয়সওয়াল। পুলিশ সুপার জানিয়েছেন, অপরাধীরা একটি গাড়িতে মধ্যপ্রদেশ থেকে এখানে আসত। প্রাথমিকভাবে জানা গেছে তারা পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জ এলাকায় কোনো হোটেল ভাড়া নিয়ে থাকত এবং সেখান থেকে মোটর বাইক নিয়ে তারা অপরাধ সংঘটিত করে আবার ফিরে যেত। তিনি জানিয়েছেন, পরপর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।


 বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের ব্যবহৃত চারচাকা গাড়িটিও। মোটর বাইকের সন্ধান সহ চুরি যাওয়া মাল উদ্ধার এবং এই ঘটনায় আর কারা জড়িত তা জানতে ধৃতদের পুলিশী হেফাজতের আবেদন জানানো হয়েছে বর্ধমান আদালতে।এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়।



মানসিক ভারসাম্যহীন মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ভাতারে

No comments

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের কুরুম্বা গ্রামে আজ সকালে প্রাইমারি বিদ্যালয় এর কাছে একটি 65 বছরের বৃদ্ধার মৃতদেহ দেখতে পাই গ্রামবাসী।
এরপর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় মানুষজন ভাতা থানায় খবর দিলে ভাতার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলা পরিচয় জানা যায়নি। কিভাবে ,কোথা থেকে ওই মহিলা ওই গ্রামে গিয়ে মরণ সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

গ্রামবাসী জানিয়েছেন ওই মহিলা বেশ কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিল। দেখে মনে হচ্ছিল মানসিক ভারসাম্যহীন। কোথায় বাড়ি তা জানা যায়নি।


পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব বর্ধমানে পুড়ে ভস্মিভূত দুই গৃহস্থের বাড়ি

No comments

Thursday, January 16, 2020



প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ১৬ জানুয়ারি 

পৃথক  অগ্নিকান্ডের  ঘটনায় ভস্মীভূত হল দুই গৃহস্থের  বাড়ি ।বুধবার সন্ধ্যায় প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের শক্তিগড় উত্তর বাজারে এলাকায় ।এরপর রাতে মন্তেশ্বরের পিপলন পঞ্চায়েতের করন্দা গ্রামে গৃহস্থের বাড়িতে আগেন লাগে । দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে  আগুন নিয়ন্ত্রণে আনে । তার মধ্যে দুই এলাকার দুটি বাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েযায় । বাড়িতে থাকা গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সহ  সমস্ত সামগ্রী পুড়ে নষ্ট হয়েযাওয়ায় চরম বিপাকে পড়েছেন দুই পরিবারের  সদস্যরা ।  
প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত দুই পরিবারেরই  পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত  বাড়িয়ে দিয়েছেন ।  


পুলিশ ও স্থানীয়  সূত্রে জানাগেছে , বুধবার সন্ধ্যার মুখে  হঠাৎতই  শক্তিগড় উত্তর বাজার এলাকা নিবাসী  সাবির খাঁর খড়ের চালার বাড়িতে আগুন ধরেযায় । মূহুর্তের  মধ্যে  আগুন ভয়াবহ আকার নেয় ।খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছায় । দমকল বাহিনী কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তারই  মধ্যে  বাড়িতে  সঞ্চয় করে রাখা টাকা পয়সা সহ বই খাতা ও প্রয়োজনীয় নথিপত্র  সব পুড়ে ছাই হয়েযাায়। এই ঘটনা দেখে কান্নায় ভেঙেপড়েন সাবির খাঁর স্ত্রী তনুজা বিবি  ও সপ্তম শ্রেনীতে পড়ুয়া কন্যা তানজিলা । 


এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই দিনই রাত সাড়ে ৯টা নাগাদ  মন্তেশ্বরের  করন্দা গ্রাম নিবাসী ছবি বাগের মাটির দোতলা বাড়িতে আগুন ধরেযায় । সেই সময়ে পরিবার সদস্যরা বাড়ির নিচের তলার ঘরে খাওয়াদাওয়া কর ছিলেন। প্রতিবেশীরা  আগুন দেখে চিৎকার জুড়েদিলে  বাগ পরিবারের সদস্যরা ঘরছেড়ে বাড়ির  বাইরে বেড়িয়ে পড়েন । মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয় । স্থানীয়রা পুকুর থেকে  বালতিতে  জল তুলেএনে  আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন ।আগুন লাগার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ  ঘটনাস্থলে পৌছায় ।  খবর দেওয়া হয় দমকলে । বেশ কিছু সময়ের চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ছবি বাগের গোটা বাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে যায়। আগুনের গ্রাসে  বাড়িতে থাকা সঞ্চয়ের টাকা, আসবাবপত্র , গহনা সব পুড়ে  ছাই হয়ে যাওয়া দেখে বাগ পরিবারের সদস্যরা কন্নায় ভেঙে পড়েন । পরিবারটিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পিপলন পঞ্চায়েত ।





মুরারইয়ের পর বর্ধমান হাওড়া কর্ড শাখায় মালগাড়ির বগি ফেলে ছুটলো ইঞ্জিন । চরম ভোগান্তি পোয়ালেন যাত্রীরা

No comments



প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ১৫  জানুয়ারি 

বীরভূমের মুরারুইয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি বুধবার ঘটলো পূর্ব রেলের বর্ধমান হাওড়া কর্ড শাখায় । বগি ফেলেই ছুটলো  মালগাড়ির ইঞ্জিন ।এদিন  ভোর ৫ টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জৌগ্রাম স্টেশান এলাকায়। বড়সড় কোন  বিপত্তি না ঘটলেন বগি ফেলে শুধু মালগাড়ির ইঞ্জিনের ছুটে যাওয়া প্রত্যক্ষ করে আতঙ্কিত হয়ে পড়েন  জৌগ্রাম স্টেশানে  উপস্থিত থাকা ট্রেন যাত্রীরা ।

ইঞ্জিন ছুটে এগিয়ে যাবার পর  জৌগ্রাম রেলগেট ও আপ প্ল্যাটফর্মে ঢোকার লাইন জুড়ে মালগাড়ির বগিগুলি দাঁড়িয়ে পড়ে । তার জেরে এদিন সাতসকালে  চরম ভোগান্তির মুখে পড়তে হয় ট্রেন যাত্রীদের । এছাড়াও রেল গেট দীর্ঘ সময় ধরে  বন্ধ থাকায় মেমারি জামালপুর রুটে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে থাকে। দিনের কর্মব্যস্ত সময়ে এমন ভোগান্তির মুখে পড়ে ক্ষেভে ফেটে পড়েন ট্রেন যাত্রী ও সড়ক পথের যাত্রীরা । বেশ কিছুটা সময় বাদ অন্য ইঞ্জিন এনে ওই লাইন থেকে মালগাড়ির বগিগুলি  টেনে নিয়ে যাওয়া হয়। এরপর  বেলা আনুমানিক সাড়ে ৯ টা নাগাদ ভোগান্তির নিস্পত্তি ঘটে । 


জৌগ্রাম স্টেশান বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা রামকৃষ্ণ গুপ্ত বলেন , অন্যান দিনের মত এদিনও ভোর ৫ টা নাগাদ তিনি প্রাত ভ্রমনে বের হয়েছিলেন ।হাটতে হাঁটতে ৫টা ৪০ মিনিট নাগাদ   জৌগ্রাম স্টেশান চত্তরে পৌছান । ওই সময়ে আপ লাইন দিয়ে  মালগাড়ি পাশ হবে বলে স্টেশান কর্তৃপক্ষ মাইকে ঘোষনা করেন ।তখনই তিনি এবং স্টেশান বাজারে থাকা সকলেই দেখেন  শুধু মাত্র একটি রেলইঞ্জিন দ্রুত গতীতে এগিয়ে আসছে । এরপরেই দেখেন সেই ইঞ্জিন থেকে ছুট হয়েযাওয়া মালগাড়ির বগি গুলি রেল লাইন ধরে এগিয়ে আসছে ।অপর প্রত্যক্ষদর্শী    জৌগ্রামের  বাসিন্দা মইনুর রহমান বলেন, ইঞ্জিন বিহীন  মালগাড়ির বগিগুলি রেলগেট সংলগ্ন আপ ক্রশিং লাইন আটকে দাঁড়িয়ে পড়ে । তার ফলে  অন্য কোন লোকাল ট্রেন  আর জৌগ্রামের আপ প্ল্যাটফর্মে  ঢুকতে পারে না । রেল গেটও  বন্ধ হয়ে থাকে । আপ ও ডাউন স্টেশান  প্ল্যাটফর্মের  মাঝের লাইনে  দাঁড় করানো হয় লোকাল ট্রেনগুলি। রেল লাইনের পাথরের উপর দাঁড়িয়ে  অল্প বয়সী  ট্রেন যাত্রীরা অনেক কষ্টে ট্রেনে চড়ে গন্তব্যে রহনা দেন । তবে প্রবীনরা  ওই ভাবে ঝুকি নিয়ে  ট্রেনে চড়তে  ব্যর্থ হন । তারা স্টেশান প্ল্যাটফর্মেই  বসে থাকতে বাধ্য হন । অন্য ইঞ্জিন এনে মালগাড়ির বগিগুলি টেনেনিয়ে যাওয়া হলে বেলা প্রায়  সাড়ে ৯টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক  হয়। রেলের গাফিলতিতেই এমন সব ঘটনা ঘটছে বলে জৌগ্রামের  বাসিন্দারা  মন্তব্য করেছেন ।

 

 
পূর্ব রেলের  মুখ্য জনসংযোগ আধিকারিক  নিখিল চক্রবর্তী জানিয়েছেন , এদিন  ভোর  ৫ টা ৫০ মিনিট নাগাদ  ঘটনাটি ঘটে । কাপলিং খুলে যাওয়ায়  মালগাড়ির বগি ছেড়ে ইঞ্জিন  এগিয়ে যায় । আপ প্ল্যাটফর্মে ট্রেন ঢোকানোর   সমস্যা তৈরি হওয়ায়  রিভার্স লাইনে  ৩টি আপ লোকাল  ট্রেন দাঁড় করাতে হয়েছিল । যাত্রীদের ওঠানামার সুবিধার জন্য ওখানে ৪-৫ মিনিট করে ট্রেন  দাঁড় করানো হয়েছে ।এছাড়াও যাত্রীদের ওঠা নামার সময়ে  ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় । পরে অন্য ডিজেল ইঞ্জিনের সাহায্যে সকাল ৯ টা ১০ মিনিট নাগাদ বগিগুলি ওই লাইন থেকে  টেনেনিয়ে যাওয়া হলে সবকিছু স্বাভাবিক হয় ।



JNU তে ছাত্রদের উপর হামলার ও সোচ্চার মহানগর বিক্ষোভ এসইউসিআইয়ের ছাত্র সংগঠন

No comments

Tuesday, January 7, 2020


দিল্লিতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার ঘটনায় সোচ্চার মহানগরী কলকাতা। এসইউসিআইয়ের ছাত্র সংগঠন এ আই ডি এস ও -র পক্ষ থেকে এদিন বিক্ষোভ সংগঠিত হয় কলকাতার রাজপথে।প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হয় সেখানে বিক্ষোভ দেখান ডিএসও-র সদস্যরা।

protests-against-students-JNU-student-organizations-sfi
সেখান থেকে মিছিল করে কলেজস্ট্রিট মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধও করে তারা।এ দিনের কর্মসূচি থেকে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ওই ন্যাক্কারজনক ঘটনার তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা। বিজেপি এবং আরএসএস এর মদতে গেরুয়া শিবির দিল্লির ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দের উপর আক্রমণ শানিয়ে চলেছে বলে অভিযোগ তোলেন তারা।

এই ঘটনার প্রতিবাদে এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে এবং এনআরসির বিরুদ্ধে আগামী জানুয়ারি দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এ আই ডি এস ও।

কলেজ ছাত্রর তৎপরতায় বড়সড় দৃর্ঘটনা থেকে রক্ষা পেলেন ট্রেন যাত্রীরা ।

No comments

Sunday, January 5, 2020



প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান  ৫ জানুয়ারি

এক কলেজ ছাত্রর  তৎপরতায় বড়সড় দুর্ঘটনার  হাতথেকে রক্ষা পেল লোকাল ট্রেন। বর্ধমান স্টেশান ভবনের একাংশ  ভেঙেপড়ার ঘটনার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতে  আবারও বিপত্তি ঘটলো  বর্ধমান- হাওড়া কর্ড শাখায় । কলেজ ছাত্র সুরজ ঘোষ রবিবার সকালে পল্লারোড স্টেশান সংলগ্ন মামুদপুরে রেল লাইনে বড়সড় ফাটল দেখতে পাওয়াতেই  রোখাগেল  ট্রেন দুর্ঘটনা।একের পর এক ঘটেচলা এমন ঘটনায় উদবিগ্ন বর্ধমানের রেল যাত্রীরা ।

যাত্রী ঠাসা বর্ধমান হাওড়া কর্ড শাখার ডাউন লোকাল ট্রেন রবিবার সকাল ৮টার কিছু সময় আগে পাল্লারোড স্টেশানে পৌছায় ।ওই  সময়েই স্টেশান থেকে  আনুমানিক ১৫০ মিটার দূরে মামুদপুর এলাকায়  ডাউন লাইনে বড়সড়  ফাটল দেখতে পায় স্থানীয় কলেজ ছাত্র সুরজ ঘোষ ।তারই মধ্যে স্টেশান ছেড়ে ট্রেন চলতে শুরু করেদেয়। ওই লাইন দিয়ে ট্রেনটি গেলে বড়সড় দুর্ঘটনা ঘটেযাবে বুঝতে পেরে সুরজ রেল লাইন ধরে বেশকিছুটা ছুটে গিয়ে খবর দের  লাইনে কাজ করতে থাকা দুই কর্মীকে ।তারা সবাই মিলে ট্রেন চালককে সতর্ক করে ট্রেন দাঁড় করায় । দুর্ঘটনার  হাত থেকে রক্ষা পায় ট্রেনটি ।লাইন মেরামতি কাজ শেষ হলে এদিন বেলা ৯টার কিছু পর ডাউন লাইনে ফের ট্রেন চলাচল  স্বাভাবিক হয় ।
তবে এই ঘটনার জেরে এদিন  চরম দুর্ভোগ  পোয়াতে হয় ওই লোকাল ট্রেনের যাত্রীদের ।পূর্ব বর্ধমানের  মেমারির মামুদপুর  এলাকায় বাড়ি  সুরজ ঘোষের ।  চাষী পরিবারের এই যুবক বর্ধমান রাজ কলেজে  দ্বিতীয় বর্ষের পড়ুয়া ।মামুদপুরে  রেললাইনের অপর পাড়ে তাঁদের চাষের জমি রয়েছে। তাঁর বাবা রামপ্রসাদ ঘোষ  চাষের কাজ দেখভাল করেন। রবিবার কলেজ ছুটির দিনে বাবাকে  বিশ্রাম দিয়ে সুরজ  নিজে চাষের জমির দেখভাল করেতে যায় । এদিন সকালে  সুরজরেললাইন পার হয়ে তাঁদের চাষের জমির দিকে যাচ্ছিল । সুরজ জানিয়েছে ,“তখনই ডাউন রেল লাইনে বড়সড় ফাটল তাঁর নজরে আসে । কাকে এই কথা জানাবে এমনটা ভাবতে ভাবতেই লোকল ট্রেনটি পল্লারোড স্টেশান ছেড়ে পরবর্তী স্টেশানের উদ্দেশ্যে রওনা শুরু করেদেয় ।

সুরজ বলেন , “ওই লাইন দিয়ে ট্রেন গেলে বড়সড় দুর্ঘটনা ঘটেযাবে তা বুঝতে তাঁর অসুবিধা হয়নি । তাই এক মুহুর্ত আর দেরি না করে  লাইন ধরে  ছুটতে শুরু করি ।  কিছুটা যাবার পর   লাইনের  কাজ করতে থাকি দূজনকে  লাইনে ফাটল থাকার কথা জানাই । এক কর্মী তাঁর পোষাক খুলে লাইনে দাঁড়িয়ে নাড়তে শুরু করেন ।  আর আমি ও অপর জন ট্রেন থামানোর জন্য হাত চিৎকার করতে থাকি । চালক বিপদ বার্তা বুঝতে  পেরে ট্রেন দাঁড় করয়ে দেন ।  নয়তো  বড়সড় দুর্ঘটনা ঘটেযেতে পারতো । ” বুদ্ধিদীপ্ত এই কাজের জন্য ট্রেন যাত্রীরা সুরজ কে সাধুবাদ জানান । রামপ্রসাদ ঘোষ বলেন ,তাঁর ছেলের তৎপরতায়  ট্রেন যাত্রীরা বিপদ থেকে রক্ষা পেয়েছে । নয়তো বড় অঘটন ঘটেযেত ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক  নিখিল চক্রবর্তী বলেন ,  জানাগেছে স্থানীয় এক ছাত্র এদিন সকালে লাইনে ফাটল দেখতে পায় । সে বিষয়টি দ্রত  গিয়ে জানায় রেল লাইনের কাজ করতে থাকা কর্মীদের । তারা সবাই মিলে চালককে সতর্ক করে ট্রেন দাঁড় করায় ।  এরপরেএ ওই লাইনের ফাটল মেরামতি কাজ শুরু হয় । ৭ টা ৫৬ মিনিট থেকে ৯ টা ১৫ মিনিট পর্যন্ত  মেরামতি কাজ চলায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় । এরপরেই ওই লাইনেও ট্রেন চলাচল শুরু হয় । এই ঘটনার জন্য কর্ড শাখায় ট্রেন চলাচলে কোন সমস্যা হয় নি । ট্রেন চলাচল স্বাভাবিকই ছিল । সিপিআরও  জানিয়েছেন ,যে ছাত্র ফাটল দেখে লাইনে থাকা কর্মীদের সতর্ক করেছে তাঁকে পুরস্কৃত করার বিষয়ে চিন্তাভাবনা করা হবে 

IPL 2020 ম্যাচের টাইম টেবিল জেনে নিন

No comments

Tuesday, December 31, 2019


ত্রয়োদশ আইপিএল শুরু হচ্ছে সম্ভবত ২৯ মার্চ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কারা মাঠে নামবে তা এখনও ঠিক হয়নি৷

তবে ২০২০ আইপিলএল-এর সূচি এখনও প্রকাশ করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল৷ তবে দিল্লি ক্যাপিটলাসের এক আধিকারিক সংবাদ সংস্থা আইএনএস-কে জানান,‘২০২০ আইপিএল শুরু হবে ২৯ মার্চ৷ উদ্বোধনী ম্যাচ হবে ওয়াংখেড়েয় খেলবে মুম্বই ইন্ডিয়ান্স৷’ মার্চের শেষে আইপিএল শুরু হওয়ায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের প্রথম দিকে মিস করবে ফ্র্যাঞ্চাইজিরা৷

কারণ এই সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া৷ এই সিরিজের শেষ ম্যাচ ২৯ মার্চ৷ সুতরাং প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডর জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা কম ফ্র্যাঞ্চাইজি গুলির৷ এই সময় শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্যান্ড৷ ফলে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের টেস্ট দলের ক্রিকেটারদের পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি৷ কারণ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শেষ হচ্ছে ৩১ মার্চ৷

ফলে অনেক ফ্র্যাঞ্চাইজি চেয়েছেন ২০২০ আইপিএল শুরু হোক এপ্রিলে৷ এ নিয়ে তারা আইপিএল গভর্নিং কাউন্সিলকে অনুরোধও করেছে৷ ফ্র্যাঞ্চাইজিগুলি চায় আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণ শুরু হোক ১ এপ্রিল৷ ১৯ ডিসেম্বর, কলকাতায় আইপিএল নিলামে অজি পেসার প্যাট কামিন্সকে রেকর্ড দামে কেনে কলকাতা নাইটরাইডার্স৷

নিলামে কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় কেনে কেকেআর৷ বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে দামি হলেন কামিন্স৷ গত বছর নিলামে বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বেন স্টোকস৷ সাড়ে ১৪ কোটি টাকায় তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস৷ এবার ভারতীয়দের মধ্যে নিলামে দামি ক্রিকেটার কেনে সিএসকে৷ কেকেআর-এর প্রাক্তন লেগ-স্পিনার পীযুষ চাওলাকে ৬.৭৫ কোটি টাকায় কেনে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি৷

বর্ধমান জেলার খন্ডঘোষ থেকে নিশ্চিন্ত পুর পযর্ন্ত NRC CAA বিরুদ্ধে পথসভা ও মিছিল বামেদের

No comments

রিপোর্ট - মীর ওজলের (খন্ডঘোষ )

পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ এর নিশ্চিন্ত পুর থেকে খেজুর হাটি পযর্ন্ত একটি মিছিল ও পথসভা করেন বামফ্রন্ট এই মিছিল ও পথসভার মূল্য উদেশ্য ছিল NRCওCAA বিরুদ্ধে, মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন রাজ‍্যের কৃষক সভার সম্পাদক অমর হালদার, পূর্ব বর্ধমান জেলার কৃষক সভার সভাপতি উদয় সরকার, জেলার কৃষক সভার সদস্য বিনোদ ঘোষ সহ বামফ্রন্ট এর নেতা কর্মীরা।

এদিনের মিছিল ও পথসভা থেকে একটাই আওয়াজ উঠে এন আর সি ও সি এ এ মানছি না মানবো না।বামফ্রন্ট নেতা অমর হালদার বলেন কেন্দ্রীয় বিজেপির সরকার দেশের অর্থনৈতিক সংকট ,আত্মহত্যা বাড়ছে, প্রতিদিন বেকারত্ব বাড়ছে এই সব দিক থেকে মানুষের নজর ঘোরাতে এই সব নতুন নতুন আইন পাশ করছে বিজেপি সরকার।

তিনি আরো বলেন বিজেপি সরকার সাধারণ মানুষ কে বোঝাছে যে  NPR নিয়ে সাধারণ মানুষের ভয়ের কিছু নেই কিন্তু আমি অমর হালদার বলছি NPR হলো NRC প্রথম ধাপ,শুধু মুসলিমরা নয় সমস্ত ভারতবাসীর জন্য বিপদ ডেকে এনেছে বিজেপি সরকার, এছাড়া ও রাজ‍্যের শাষক দলের বিরুদ্ধে সরব হন বামফ্রন্ট,পাশাপাশি রাজ‍্যে এবং কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন বামফ্রন্ট এর নেতা কর্মীরা।


নতুন বছরের(2020) প্রথম দিনের আবহাওয়া কেমন থাকবে , জেনে নিন ?

No comments


প্রতিনিধি - পিয়ালী নস্কর
আজ পরিষ্কার আকাশ থাকবে দুই বঙ্গে । রাতের তাপমাত্রা আজ থেকে বাড়বেও শীতের আমেজ বজায় থাকবে। আগামী কাল কলকাতার তাপমাত্রা 12 ডিগ্রি ও পরে 13 থেকে 14 ডিগ্রি  হতে পারে । 1 তারিক শুধু বীরভূম,পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম বর্ধমানে বৃষ্টি পাত হবে । 2 তারিখ দক্ষিণ বঙ্গের সবজায়গায় বৃষ্টি হবে। 3 তারিখেও বৃষ্টি হবে,পরিমাণ কমে যাবে ।
4 তারিখ বিকেল থেকে বৃষ্টি কমবে । উত্তরবঙ্গে 4 তারিখ সব জায়গায় বৃষ্টি হবে। দক্ষিণ বঙ্গে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, বীরভূম,ঝাড়গ্রাম এ বিদ্যুৎ সহ বৃষ্টি পাত  হবে। কলকাতাতে 2 তারিক বিকেল  ও 3 তারিখ বৃষ্টি হবে। 4 তারিখ কমবে। উত্তর বঙ্গে বছরের প্রথম তুষার পাত এর সভাবনা কম পশ্চিমি ঝঞ্জার কারণে। 5 তারিখের পর থেকে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা। রাজ্য জুড়ে।

এক রিচার্জেই সব! Jio কে টেক্কা দিতে নতুন বছরের জন্য দুর্দান্ত অফার আনলো BSNL

No comments

Friday, December 27, 2019


জিওর ধামাকার পর ধামাকা। মনসুন, সামার থেকে শুরু করে দীপাবলী ও দুর্গাপুজা কিংবা যেকোনে পালাপার্বণে একের পর এক এক অফার দেয় জিও। প্রায় তিন বছর ধরে তো ইন্টারনেটে জিও বিপ্লব শুরু করে দিয়েছে।

আর তাই জিও দৌড়ে পড়ে অন্যান্য সমস্ত কোম্পানিগুলির অবস্থা একেবারে নাজেহাল। কোম্পানি বাঁচাতে গিয়ে জলের দামে ঘরের অফার বেচে কার্যত রাস্তায় বসার অবস্থা হয়েছে। তাই তো কোটি কোটা টাকা ক্ষতিপূরণের মুখে প়ড়তে হয়েছে ভোডাফোন ও এয়ারটেলকে।
তা থেকে যদিও বাদ যায়নি বিএসএনএল। কারণ যেভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাতে তো নিজেদের কর্মী বাঁচাতে গিয়েই কার্যত নাজেহাল হতে হচ্ছে।  তবে জিওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে কিন্তু বাএসএনএলও সুযোগ নিচ্ছে। তাইতো জিওর বড়দিনের অফারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নতুন বছরের জন্য নতুন অফার চালু করল বিএসএনএল। জিওর নতুন বছরে প্ল্যানেতে গ্রাহকরা কিন্তু এক বছরের জন্য প্রতিদিন হারে দেড় জিবি করে ডেটা পাবে।
পাশাপাশি থাকছে বারো হাজার মিনিট অন্য নেটওয়ার্কে কল কারার সুবিধা। এর সঙ্গো তে জিও টু জিও আনলিমিটেড কল ও এসএমএসের সুবিধা রয়েছে। কিন্তু এবার বড়দিনের দিনই কিন্তু দারুন অফার দিল বিএসএনএল। ২৫ ডিসেম্বর বিএসএনএল ১৯৯৯ টাকার একটি প্ল্যানের কথা ঘোষনা করেছে। আর এই বিশেষ অফারে গ্রাহকরা পাবেন ৩ জিবি ইন্টারনেট, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস। তারসঙ্গে আবার বিএসএনএল টিভির সুবিধা রয়েছে।
৩১ জানুয়ারী অবধি অফার গ্রহণের এই সুযোগ পাবেন। অন্যদিকে আবার টকটাইমের সুবিধা রয়েছে ৪৫০ টাকার রিচার্জে পাওয়া যাবে ৫০০ টাকার টকটাইম, ২৫০ টাকার রিচার্জে পাওয়া যাবে ২৭৫ টাকার টকটাইম।অর্থাত্ বর্ষবরণের সাথে সাথে এই প্রচন্ড ঠান্ডায় গরমাগরম অফার দিচ্ছে বিএসএনএল। তাইতো এক্কেবারে অন্যভাবে নিজেদের সাজিয়ে নিচ্ছে বিএসএনএল।

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION