দক্ষিণবঙ্গ

সোমবার থেকে শুরু হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ, জেনে নিন, ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

Sunday, September 22, 2019

/ by krishaksetu Bangla


ওয়েবডেস্ক: খাদ্য দফতরের নির্দেশিকা মতোই আগামী সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ। যা শেষ হওয়ার কথা আগামী নভেম্বর মাসের মধ্যেই।

গত ১৮ সেপ্টেম্বর খাদ্য দফতরের প্রধান সচিব একটি নির্দেশিকায় জানান, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের নির্দেশ রেশনে খাদ্য দ্রব্য বণ্টনে দুর্নীতি রোধ করতে রেশনের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ হবে। গত ৩০ আগস্ট বিধানসভার সর্বদলীয় বৈঠকেও সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়েছিল। জানা গিয়েছে, যে গ্রাহকরা রেশন থেকে ভরতুকি মূল্যে খাদ্য দ্রব্য পেয়ে থাকেন, তাঁরা রেশনের সঙ্গে আধার সংযুক্তি না করলে তা থেকে বঞ্চিত হতে পারেন।

দেখে নেওয়া যাক, ১০টি গুরুত্বপূর্ণ তথ্য:
১. ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করাতে হবে।
২. সপ্তাহে দু’দিন- মঙ্গল ও বুধবার রেশন দোকানে আধার সংযুক্তিকরণ করানো যাবে।

৩. খাদ্য দফতরের স্থানীয় অফিসে সোমবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত কাজের দিনগুলিতে সংযুক্তিকরণ করা সম্ভব।

৪. ব্লক ইনস্পেক্টর এবং আরও অফিসেও সংযুক্তিকরণ করা যাবে।
৫. ডিজিটাল রেশন কার্ড এবং আধার নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্থানে যেতে হবে।


আরও পড়ুন: প্রত্যেকদিন আপনাকে ১০০ টাকা দেবে ব্যাঙ্ক!‌ নির্দেশিকা আরবিআইয়ের, কেন জানুন

৬. রেশন দোকানের ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পস) মেশিনে এই সংযুক্তিকরণ হবে।
৭. ই-পস মেশিনে পরিবারের একজন সদস্যের রেশন কার্ড নম্বর নথিভুক্ত থাকলেই সমস্ত সদস্যদের নাম স্ক্রিনে দেখা যাবে।

৮. পরিবারের সমস্ত সদস্যকে রেশন দোকানে যেতে হবে না।

৯. যে কোনো একজন সদস্য আধার নম্বর এবং ডিজিট্যাল রেশন কার্ড নিয়ে গেলেই চলবে।
১০. মোবাইল নম্বরও সংযুক্ত হয়ে যাবে এই প্রক্রিয়ায়।


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION