
সেখ সামসুদ্দিন
জ্ঞানেশ্বর আশ্রম ট্রাস্টের পরিচালনায় আজ ছোটবৈনান জ্ঞানেশ্বর আশ্রম প্রাঙ্গণে ছোটবৈনান ও মধুরপুর ইউনিটের যৌথ উদ্যোগে শিশু সংঘের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শিবশঙ্কর মন্ডল, সম্পাদক জ্ঞানেশ্বর মন্ডল, আশ্রমের ইউনিট সম্পাদকগণ যথাক্রমে বিভাষ রঞ্জন বারিক, শান্তনু খাঁ ও সনৎ খাঁ প্রমুখ।এদিনের অনুষ্ঠানে অঙ্কন, অনুচ্ছেদ রচনা, বিষয় পাঠ, তাৎক্ষণিক বক্তৃতা, একক অভিনয়, ক্যুইজ প্রভৃতি বিষয় নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ থেকে ১৫ বছর বয়সের ৭৫ জন প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও ২৫ জন দুঃস্থ শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেন বলে জানান প্রতিষ্ঠানের সম্পাদক অশোক কুমার মিদ্ধা। এই আনন্দ অনুষ্ঠানে উৎসাহ ছিল চোখে পড়ার মত।






বাংলার মাঝে, খবরের খোঁজে
No comments
Post a Comment