Showing posts with label games. Show all posts
Showing posts with label games. Show all posts

গন্তার বি এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহিলা ভলিবল প্রতিযোগিতা।

No comments

Thursday, January 2, 2020


সেখ সামসুদ্দিন

 মেমারি ১ ব্লকের গন্তার বি এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের চতুর্থ দিনে আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ডাঃ বলরাম ঘোষের মূর্তি স্থাপন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে এই মূর্তি স্থাপনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, বিদ্যালয়ের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, বলরাম ঘোষ পরিবারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা, কর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীরা।

এদিন গন্তার ফুটবল মাঠে মহিলা ভলিবল প্রদর্শনী খেলায় অংশগ্রহণ করে গন্তার উচ্চ বিদ্যালয় ও বর্ধমান অরবিন্দ কোচিং সেন্টার। গন্তার বি এম স্কুল  ২৫-১৯ , ২৫-১৫ স্টেট সেটে বর্ধমান অরবিন্দ কোচিং সেন্টারকে পরাজিত করে। অপর দিকে স্বর্গীয় দেশবন্ধু চক্রবর্তী স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় গন্তার বি এম হাইস্কুল ও রাধাকান্তপুর হাইস্কুলের মধ্যে প্রতিযোগিতায় গন্তার বিএম হাইস্কুল ৩--১ গোলে রাধাকান্তপুর হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিনের প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় জয়ন্ত সরেন।


এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভলিবলের জাতীয় কোচ ও কলকাতা পুলিশে কর্মরত কৌশিক সূর, বর্ধমান ভলিবল এবং বাস্কেট বল অ্যাসোশিয়েশনের সেক্রেটারী বন বিহারী যশ এবং বর্ধমান জেলার ভলিবল সেক্রেটারী সমরজিৎ মজুমদার।



IPL 2020 ম্যাচের টাইম টেবিল জেনে নিন

No comments

Tuesday, December 31, 2019


ত্রয়োদশ আইপিএল শুরু হচ্ছে সম্ভবত ২৯ মার্চ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কারা মাঠে নামবে তা এখনও ঠিক হয়নি৷

তবে ২০২০ আইপিলএল-এর সূচি এখনও প্রকাশ করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল৷ তবে দিল্লি ক্যাপিটলাসের এক আধিকারিক সংবাদ সংস্থা আইএনএস-কে জানান,‘২০২০ আইপিএল শুরু হবে ২৯ মার্চ৷ উদ্বোধনী ম্যাচ হবে ওয়াংখেড়েয় খেলবে মুম্বই ইন্ডিয়ান্স৷’ মার্চের শেষে আইপিএল শুরু হওয়ায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের প্রথম দিকে মিস করবে ফ্র্যাঞ্চাইজিরা৷

কারণ এই সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া৷ এই সিরিজের শেষ ম্যাচ ২৯ মার্চ৷ সুতরাং প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডর জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা কম ফ্র্যাঞ্চাইজি গুলির৷ এই সময় শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্যান্ড৷ ফলে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের টেস্ট দলের ক্রিকেটারদের পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি৷ কারণ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শেষ হচ্ছে ৩১ মার্চ৷

ফলে অনেক ফ্র্যাঞ্চাইজি চেয়েছেন ২০২০ আইপিএল শুরু হোক এপ্রিলে৷ এ নিয়ে তারা আইপিএল গভর্নিং কাউন্সিলকে অনুরোধও করেছে৷ ফ্র্যাঞ্চাইজিগুলি চায় আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণ শুরু হোক ১ এপ্রিল৷ ১৯ ডিসেম্বর, কলকাতায় আইপিএল নিলামে অজি পেসার প্যাট কামিন্সকে রেকর্ড দামে কেনে কলকাতা নাইটরাইডার্স৷

নিলামে কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় কেনে কেকেআর৷ বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে দামি হলেন কামিন্স৷ গত বছর নিলামে বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বেন স্টোকস৷ সাড়ে ১৪ কোটি টাকায় তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস৷ এবার ভারতীয়দের মধ্যে নিলামে দামি ক্রিকেটার কেনে সিএসকে৷ কেকেআর-এর প্রাক্তন লেগ-স্পিনার পীযুষ চাওলাকে ৬.৭৫ কোটি টাকায় কেনে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি৷

আজ ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবের চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত।

No comments

Sunday, December 29, 2019

the-game-was-played-final-stage-Udayachal-Club-foolball-Vatar

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক এড়ুয়ার উদয়াচল ক্লাবের চূড়ান্তপর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ।
এই খেলায় মুখোমুখি অংশগ্রহণ করেছিল এরুয়ার উদয়াচল ক্লাব বনাম করন্দা কালীমাতা সংঘ।
খেলার ফলাফল 3-1 গোলে করন্দা কালী মাতা সংঘ জয় লাভ করে।

এই খেলায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা 
সহ সভাধিপতি দেবু টুডু, বর্ধমান জেলার সমাজসেবী খোকন দাস, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তী ও বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমজাদ শেখ, ভাতার পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ 
মানগোবিন্দ অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন খেলা দেখতে মাঠে।
প্রায় এক মাস ধরে চলেছিল এই খেলা। আটটি দল অংশগ্রহণ করেছিল এই খেলাই।
আমরা এইমাত্র খেলাটি অনুষ্ঠিত হয় এরুয়ার হাইস্কুল মাঠে।
জেলা সহ সভাধিপতি দেবু টুডু জানান,বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্লাবের ওপর দৃষ্টি আকর্ষণ করেছেন, তার ফল হলো ফুটবল খেলা। ফুটবল খেলা হারিয়ে গিয়েছিল বর্তমানে আবার ফুটবল খেলার নতুন রূপ পেয়েছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

প্রেস বিঞ্জপ্তি ৩৫তম রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ

No comments

Sunday, December 8, 2019


৭ ডিসেম্বর থেকে কলকাতার প্রদীপ সংঘে শুরু হয়েছে ৩৫তম রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ।পুরুষ এবং মহিলা মিলিযে মোট ৬০০জন প্রতিযোগী অংশ গ্রহণ করছেন ক্যারাম চ্যাম্পিয়নশিপপ্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রতিযোগীরা রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ অংশ গ্রহণ করছেন।

রাজ্য ক্যারাম অ্যাসশিয়েসানের সাধারণ সচিব সুজিত শাহু জানিয়েছেন, এই প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য আশি হাজার রুপি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নরা পাচ্ছেন ২৫ হাজার রুপি। রানার্স আপ পাবেন ২০ হাজার রুপি। এছাড়া সিঙ্গেলস এবং ডাবলস দুটি বিভাগেই খেলা হবে। মহিলা অংশগ্রহন করবেন ১৪ এবং ১৫ ডিসেম্বর।


আয়োজকদের তরফে জানানো হয়েছে প্রতিযোগিতায় যে কোন ধরনের ডোপিং নিষিদ্ধ করার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে সংগঠন রাজ্য পুলিশ প্রশাসন। প্রতিযোগিতা চলবে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা অব্দী, আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।
loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION